Thursday , 6 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

ফেনী জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন মালামালসহ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বংালাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে এসব মালামাল ও মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রী পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করা হয়।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখতে এ অভিযান অব্যাহত রাখবে।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত