Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের, আহত বাবা

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) এবং তাদের মেয়ে নুসাইফা আক্তার (১২)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার এবং মেয়েটির বাবা মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কার পর মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও নুসাইফা আক্তারের মৃত্যু হয়। আহত হন মেয়েটির বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় বহিরাগত নিষিদ্ধ

ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

নাসির নগরে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, ভোগান্তিতে ক্রেতাগণ

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত