Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন

সরকার নতুন নিয়োগ পাওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেছে। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি, সিলেটে বিজিবির ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল চালু

হাতে রশি নিয়ে ঘুরতে দেখা যায়, সকালে দোকানে মিলল ঝুলন্ত মরদেহ

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

হত্যাকাণ্ডের তদন্তে আলোচনায় আসামির পরনের শার্ট

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

বদলির পর সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে বিতর্কে ভূমি কর্মকর্তা

দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস