Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

বানারীপাড়া উপজেলা প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করেছে র‍যাব-৮।

র‍যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍যাব-১ সিপিএসসি, গাজীপুরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মো. সেরজাহান মুন্সীর ছেলে।

র‍যাবের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে রাসেল মুন্সীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩।

পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‍যাব আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‍যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রাসেল মুন্সীর অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍যাব-৮ ও র‍যাব-১-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল মুন্সীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍যাব।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কূটনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

জ্বালানি সংকটে কুবির একাডেমিক সময়সূচি পরিবর্তন