Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে আহত নারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

প্রতিবেদক
বাসস
July 19, 2026 5:42 am

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর রোববার ২০ বছর বয়সী একজন নারী মারা গেছেন। এর ফলে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত ১২ জুলাই রাতে জনপ্রিয় রং বিয়ার না লাত ফ্রাও বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাইভ মিউজিক অনুষ্ঠানের জন্য পরিচিত ওই ভেন্যুটি মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস হয়ে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ এএফপিকে জানিয়েছিল, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। এছাড়া, কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অগ্নিকাণ্ডের কারণ এবং এত বেশি প্রাণহানির পেছনের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনেক মরদেহ বাথরুমের কাছে পাওয়া যাওয়ায় তদন্তকারীরা খতিয়ে দেখছেন, জরুরি বহির্গমন পথ বাধাগ্রস্ত ছিল কি না।

এর আগে এএফপিকে এক ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, রং বিয়ার না লাত ফ্রাও বারে বিপুলসংখ্যক মানুষ এবং লাইভ মিউজিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মনে হয়েছে।

ব্যাংকক নগর কর্তৃপক্ষ পরিচালিত এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, ২০ বছর বয়সী আপিনিয়া সুখথংসা রোববার ভোরে হাসপাতালে মারা যান।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি, বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠির রাজাপুরে প্রতিবেশীর হামলায় আম বাগানের চারা কেটে নষ্ট হওয়ার অভিযোগ

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন নিয়ে ৯ দাবি জানাল জামায়াত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর