Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

এক ছড়ায় ১২ মোচা! শেষ জামানার ইঙ্গিত বলছেন অনেকে

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় একের পর এক ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকেই এটিকে বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি ‘শেষ জামানার ইঙ্গিত’।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে মো. রিপন নামের এক ব্যক্তি প্রায় এক বছর আগে রাস্তার পাশে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি গাছগুলোর মধ্যে একটি গাছে কলার ছড়া বের হয়। তবে সাধারণত একটি ছড়ায় একটি মাত্র মোচা হওয়ার কথা থাকলেও ওই গাছটিতে ধাপে ধাপে এক, দুই নয়, মোট ১২টি মোচা বের হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মোচাতেই কলা ধরেছে। প্রায় ৬ ফুট উচ্চতার এই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। গ্রামের বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘১২ মোচার কলাগাছ’। অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “জীবনে অনেক কলাগাছ দেখেছি, কিন্তু একটি ছড়ায় ১২টি মোচা কোনোদিন দেখিনি। এটা সত্যিই বিস্ময়কর।”

আরেক স্থানীয় বাসিন্দা মতিন বলেন, “এমন অদ্ভুত ঘটনা আগে শুনিনি বা দেখিনি। অনেকে এটাকে শেষ জামানার আলামত বলছেন।” তবে কৃষি সংশ্লিষ্টদের মতে, এটি প্রকৃতির একটি বিরল জিনগত বা পরিবেশগত পরিবর্তনের ফল হতে পারে। তারপরও ব্যতিক্রমী এ কলাগাছটি এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

সলোমন দ্বীপপুঞ্জের খনিতে ভূমিধসে ১০ পরিবারের স্বজন নিখোঁজ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিবে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত ১০

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি