Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে: কর্মকর্তা

প্রতিবেদক
বাসস
April 25, 2026 8:25 am

ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় অবস্থিত তেল টার্মিনালে শুক্রবার একটি তেলবাহী জাহাজ গিয়ে পৌঁছেছে। দেশটির বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হরমুজ প্রণালিতে যুদ্ধকালীন অচলাবস্থার শুরুর পর এটি এ ধরনের দ্বিতীয় ঘোষণা।

বন্দর কর্তৃপক্ষের মিডিয়া অফিস জানিয়েছে, ‘ইরাকের বন্দরগুলোতে নতুন তেলবাহী ট্যাংকার আসছে। আগত সব বাণিজ্যিক ও তেলবাহী জাহাজকে সর্বোচ্চ মানের সামুদ্রিক সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’

ওই কর্মকর্তা এএফপিকে আরও জানান, শুক্রবার বন্দরে মাত্র একটি ট্যাংকার এসে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতেও ‘হেলগা’ নামের জাহাজটি দেখা গেছে।

চলতি মাসের শুরুতে বাগদাদ জানায়, হরমুজ প্রণালি অবরোধের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ‘সমঝোতা’ হয়েছে।

গত ১৭ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো একটি জাহাজ এসে ইরাক থেকে ২০ লাখ ব্যারেল তেল বোঝাই করে নিয়ে গেছে।

ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ইরাক সাধারণত তাদের অধিকাংশ অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি করে থাকে। কিন্তু তেলসমৃদ্ধ অঞ্চলটির অন্য রপ্তানিকারকদের মতো এই দেশটিও বিকল্প পথ খুঁজতে হিমশিম খাচ্ছে।

কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে ঘোষণা করেছে যে, তুরস্কের সেহান বন্দর দিয়ে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি পুনরায় শুরু করার পর, ইরাক সিরিয়ার মধ্য দিয়ে ট্যাংকার ট্রাক ব্যবহার করে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে।

এপ্রিলের শুরুতে কর্তৃপক্ষ জানায়, তুরস্কের জেইহান বন্দর দিয়ে দৈনিক আড়াই লাখ ব্যারেল তেল রপ্তানি পুনরায় চালুর পর সিরিয়া হয়ে ট্যাংকার ট্রাক ব্যবহার করেও অপরিশোধিত তেল রপ্তানি করছে ইরাক ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার

চর আব্দুল্লাহ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লায় শিশু ফাহিমা হত্যা মামলায় গ্রেফতার ৫

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন