Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদলের সাক্ষাৎ

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 20, 2026 4:37 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তিনি নতুন শাটল ট্রেন চালু এবং বিদ্যমান ট্রেনে বগি বাড়ানোর আশ্বাস দেন।

রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানান চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র তুলে ধরে আব্দুল্লাহ আল নোমান বলেন, শাটল ট্রেন চবি শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও বর্তমানে এটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আসন সংকট, অতিরিক্ত যাত্রীচাপ ও নিরাপত্তাহীনতা শিক্ষার্থীদের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি এই শাটল ট্রেনের ওপর নির্ভরশীল। এ অবস্থায় এক জোড়া নতুন শাটল ট্রেন চালু, বিদ্যমান ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানানো হয়।

রেলমন্ত্রী শিক্ষার্থীদের এসব দাবি গুরুত্বসহকারে শুনেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করা প্রশ্নে হাইকোর্টের রুল

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

শিবচরে উঠতি বয়সের কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী; কেন্দ্রসচিবদের ‘একগুচ্ছ’ নির্দেশনা