Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে উঠতি বয়সের কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 12, 2025 2:06 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহভাবে বেড়ে চলেছে কিশোরদের মধ্যে মাদক সেবন ও বিক্রির প্রবণতা। বিশেষ করে ইয়াবার সহজলভ্যতা ও সস্তা দামে পাওয়ার সুযোগে উঠতি বয়সের অনেক কিশোর আজ মাদক ব্যবসার অংশ হয়ে উঠছে।

শিবচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ইয়াবা কেনাবেচা। শুরুর দিকে শখের বশে কেউ কেউ ইয়াবা সেবন শুরু করলেও, পরবর্তীতে নেশার টাকার জোগান দিতে গিয়ে নিজেরাই মাদক বিক্রির পথ বেছে নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবি জানান, খুচরা বাজারে এক পিস ইয়াবা বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়। তবে যারা ইয়াবা পৌঁছে দেয়, সেই কিশোরদের কাছে তা দেওয়া হয় ২০০ টাকায়। দিনে মাত্র ১০ পিস বিক্রি করলেই তারা নিজের নেশার খরচ উঠে ফেলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, মূল ডিলাররা নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা এড়াতে মাদক সরবরাহে এসব কিশোরদের ব্যবহার করছে। এতে একদিকে যেমন কিশোরদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, অন্যদিকে সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা।

শিবচরের একাধিক ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য কিশোর মাদক বিক্রেতা। কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চান না। পুলিশের হাতে আটক হলেও কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে তারা।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করেন, শিবচরে কিশোরদের এই ভয়ংকর ঝুঁকি থেকে রক্ষা করতে হলে প্রয়োজন আরও কঠোর মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা এবং অভিভাবকদের ভূমিকা।

এই বিষয়ে শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।ইতিমধ্যে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামভদ্রপুরে ধানেরশীষের পক্ষে লিফলেট বিতরণ ও গনসংযোগ

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন

খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট