Thursday , 22 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 22, 2026 7:59 am

মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেল থেকে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত পয়েন্টগুলোতে নওগাঁ জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রমও লক্ষ্য করা গেছে। নির্বাচন ও গণভোটের সময় যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা রোধে এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নওগাঁ শহরের ঢাকা রোড, বালুডাঙ্গা বাস টার্মিনাল, বাইপাস মোড়সহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান মোড় ও আন্তঃজেলা সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও মাইক্রোবাসের প্রয়োজনীয় কাগজপত্র এবং সন্দেহজনক মালামাল পরীক্ষা করা হচ্ছে।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। নির্বাচন ও গণভোট সামনে রেখে কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য জেলাজুড়ে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জোড়া নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর ১১টি উপজেলাতেই পর্যায়ক্রমে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

ঈদগাঁওয়ে তিন গ্যাস সিলিন্ডার দোকানিকে জরিমানা

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা

পাঁচবিবির মির্জাপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে সেন্টার পরিচালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত