Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করা প্রশ্নে হাইকোর্টের রুল

প্রতিবেদক
বাসস
April 27, 2026 1:44 pm

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের সাবেক উপজেলা প্রোগ্রাম অফিসারদের স্থায়ী পদে অন্তর্ভুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিটে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজীব।

রিটের পক্ষের আইনজীবী বলেন, ৫৭ জন রিট আবেদনকারীকে স্থায়ী করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর স্থায়ী রাজস্ব কাঠামোর অধীনে ‘উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা’ পদে আত্তীকরণ ও পদায়ন করতে কেনো নির্দেশ দেওয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রিটে বলা হয়, আবেদনকারীরা দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করলেও তাদের স্থায়ী না করা বৈষম্যমূলক এবং সংবিধানের সমতা ও আইনের সমান আশ্রয়ের নীতির পরিপন্থি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আতঙ্কের নাম চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত