শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নকলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।

তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। নকলা-নালিতাবাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় ঘনিয়ে আসায় শেরপুর-২ আসনে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। বিশেষ করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩