Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 19, 2026 5:16 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) আয়োজিত বিতর্কটিতে ‘আগামী বাজেটে জ্বালানী নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে।’ প্রস্তাবে সরকারি দল হয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে লড়াইয়ে নামে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ডিবেটে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো: হাসিবুর রহমান, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান সেতু, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হরি প্রিয়া সেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাঈদা রহমান শৈলী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ভিপি মো: হাসিবুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির দীর্ঘ পথচলার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের এক অনন্য অর্জন।

এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা এবং হাল না ছাড়ার মানসিকতা। বিশ্ববিদ্যালয়ের নাম বুকে ধারণ করে আমরা জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পেরেছি।

এটিএন বাংলার মতো একটি প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য বড় সম্মানের। আমরা বিশ্বাস করি, এ ধরনের অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মী নিহত

টাঙ্গাইলে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক