Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গাইলে এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 18, 2026 6:33 am

মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

পুরানো বন্ধুদের সান্নিধ্যে স্মৃতিকাতরতা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে টাঙ্গাইলে সম্পন্ন হলো ‘এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপ’ এর ৩০ বছর পূর্তি ও ৩য় বর্ষপূর্তি মিলনমেলা ২০২৬।

শুক্রবার (১৭ এপ্রিল) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানীর দরবার হলে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই মিলনমেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

দীর্ঘ তিন দশক আগের স্কুলজীবনের বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। দিনভর আড্ডা, স্মৃতিচারণ আর আনন্দ উৎসবে মেতে ওঠেন সহপাঠীরা। অনুষ্ঠানের মূল ব্যানারে লেখা স্লোগান “হৃদয়ের টানে বন্ধুত্ব হারিয়ে যাক সীমানাহীন” পুরো আয়োজনের আবহকে ফুটিয়ে তোলে।

আয়োজনকে ঘিরে ছিল বর্ণাঢ্য সাজসজ্জা এবং স্মৃতিচারণ, সম্মাননা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির পক্ষ থেকে শামীম আল মামুন জানান, কেবল আনন্দ উদযাপনই নয়, বরং এই গ্রুপের মূল লক্ষ্য হলো বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো। ৩০ বছর আগে যে বন্ধুত্বের সূচনা হয়েছিল, তা যেন আজীবন অটুট থাকে এটাই ছিল সবার মূল প্রত্যাশা।

পরিশেষে, আগামীর সুন্দর দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় সড়ক অবরোধ

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

বারইয়ারহাটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে সর্বস্তুরের ব্যবসায়ী জনসাধারণের মানববন্ধন