Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

এপ্রিলে ভারত থেকে আসছে ২৫ হাজার টন ডিজেল

প্রতিবেদক
বাসস
April 15, 2026 1:14 pm

এপ্রিল মাসে ভারত থেকে বাংলাদেশে মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে গত শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

এই ডিজেল আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন এর মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরও ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে ৪/৫ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ভারত থেকে পরিশোধিত ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পাম্পিং কার্যক্রম অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পুরো চালান দেশে পৌঁছাবে এবং পরবর্তী পাম্পিং দ্রুত শুরু করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

রবিউল আলম জানান, বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ হাজার টন আসার পর পরবর্তী দুই ধাপে ৭ হাজার ও ৫ হাজার টন করে ডিজেল আমদানি করা হবে।

উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর ডিপো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই আমদানির ফলে জ্বালানির সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন ব্যয় হ্রাস পাচ্ছে। পাশাপাশি সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন করে ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে মার্চ মাসে তিন দফায় ১৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগে তদন্তে পুলিশ

রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: শাহে আলম

নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাব উদ্বোধন

কুড়িগ্রামে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদীর গ্রাফিতি

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা

কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল