Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইরান যুদ্ধের প্রভাবে চীনের জ্বালানি ঘাটতি পূরণে সক্ষম রাশিয়া: ল্যাভরভ

প্রতিবেদক
বাসস
April 15, 2026 6:23 am

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় চীনে জ্বালানি ঘাটতি দেখা দিলে তা পূরণে রাশিয়া সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘রাশিয়া নিঃসন্দেহে চীন এবং আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী অন্যান্য দেশগুলোর জন্য তৈরি হওয়া সম্পদের এই ঘাটতি পূরণ করতে সক্ষম।’

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ল্যাভরভ আরও বলেন যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।

ল্যাভরভ গত মঙ্গলবার থেকে বেইজিংয়ে দুই দিনের সফর শুরু করেছেন এবং বুধবার প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার তাস ও রিয়া নভোস্তি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘যেকোনো পরিস্থিতির মুখেও অটল’ থাকলে বলে বর্ণনা করেন।

ল্যাভরভের এই সফরের সময়ই বেইজিংয়ে ভিয়েতনামের তো লাম ও স্পেনের পেদ্রো সানচেজসহ বিশ্বের আরও কয়েকজন নেতা সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন।

ল্যাভরভ বলেন, দুই দেশের এই সম্পর্ক ‘বিশ্ব পরিস্থিতিতে স্থিতিশীল ভূমিকা পালন করছে’ এবং ‘বিশ্বের সেসব সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যারা কোনো সমস্যা বা অস্থিরতা চায় না।’

ল্যাভরভ এমন এক সপ্তাহে এই সফর করছেন যখন ভিয়েতনামের তো লাম এবং স্পেনের পেদ্রো সানচেজসহ বেশ কয়েকজন বিশ্বনেতা চীনা রাজধানীর বেইজিংয়ে সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন

মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই