Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২

প্রতিবেদক
বাসস
April 13, 2026 10:18 am

নেত্রকোণা জেলার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৬শ’ বোতল ভারতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সাদৃশ্য) সহ দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ।

আটককৃতরা হলেন- দুর্গাপুর থানার চারিয়া মাসকান্দা এলাকার আব্দুল আউয়ালের ছেলে নাসির উদ্দিন (২৮) এবং একই এলাকার তারা মিয়ার ছেলে আলী আকবর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল আজ ভোর ৫টা ১৫ মিনিটে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালায়।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই ২জনকে আটক করা হয়। এসময় জনৈক হাফিজ উদ্দিনের মনোহারী দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৪টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মোট ৬শ’ বোতল ভারতীয় মাদক জব্দ করে পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রশ্ন ফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর বাসমাশিস এর স্মারক লিপি প্রদান

অস্ট্রেলিয়ায় প্রথম নারী সেনাপ্রধান হলেন সুজান কয়েল

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ