Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
বাসস
April 11, 2026 7:04 am

কক্সবাজারের টেকনাফে মুরগির খামারে ২টি বস্তা থেকে জব্দ করা হয়েছে ৫ লাখ ইয়াবা। তবে এই ঘটনায় আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার এ তথ্য জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। অভিযানে রঙ্গিখালী এলাকার নুরুল হোছাইনের মুরগির খামারের ভেতরে খাটের নিচ থেকে ২টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। যার ওজন সাড়ে ৪২ কেজি। পরে বস্তা ২টি খুলে পাওয়া যায় ৫ লাখ ইয়াবা। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫কোটি টাকা।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ১জনকে শনাক্ত করা সম্ভব হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর সমুদ্রপাড়

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

মওলানা ভাসানীর মাজার জিয়ারতে মাভাবিপ্রবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন

‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’

বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা

মাথা গোঁজার ঠাঁই নেই শহিদুলের পরিবারের, খোলা আকাশের নিচে রাত্রিযাপন