Tuesday , 7 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 7, 2026 8:32 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের নিয়ে ঢাকা অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: আল-আমীন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ লামিম শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ সাফিন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত জাহান, ফারজানা আক্তার ফাহিমা, ফাহাদ ফারাবির, সায়েমা হক, ফাহিমা আক্তার, মারিয়া মুরসালিন, মো: রফিকুল ইসলাম তারেক, আমিনা কবির শ্রেষ্ঠা ও আয়েশা ছিদ্দিকা ফ্লোরিন।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুহাম্মদ রায়হান, শাহ পরান হোসেন জীবন, ডমোনিকা কৃপা হালদার ও ফাহমিদ কাদের।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে আছেন সাখাওয়াত হোসেন সাব্বির, উপ-অর্থ সম্পাদক হিসেবে আছেন ইশতিয়াক আহমেদ আবির।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন প্রান্ত ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রমিত মজুমদার, ইশতিয়াক আহমেদ পিয়াল ও সিফাত তাজরিমীন হিয়া, ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন মো: পারবেজ মিয়া এবং উপ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম জমাদ্দার ও আশিক আলম। কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মো: জুনাইদ ভুইঁয়া, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন তাসনিয়া পারবেজ সুহিতা ও আহমেদা তাসনিম জেরিন। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: আদনান, উপ দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইশা মন্ডল, মাসুদ নুর, জাফিয়া আসফি খান ও আবু হুজাইফা ইসলাম অনিন্দ্য। এছাড়াও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন সুবাহ প্রমিথী সমীক্ষা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সাজিদ রায়হান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জেরিন আক্তার অর্পা এবং উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন শারমিন আক্তার ঝিলিক । জেন্ডার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আতকিয়া ফাইরোজ মিতাশী , উপ-জেন্ডার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন উম্মে কারিমা।

উক্ত কমিটিতে কর্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ শাদমান আলম, জান্নাতুন নাঈম সাবিহা, বিন্তি প্রতিকা, শাহাদাত হোসাইন সিয়াম, রুহুল আমিন খান নীরব, অর্ণব চন্দ্র শীল, রাফিয়া কুদ্দুস নীলা, মোহাম্মদ সিয়াম ও আল ওয়ালী সিকদার।

কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাফিন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি একটি শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারবে। একই সঙ্গে মেধাগত বিকাশে সহায়তা করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।’

সভাপতি জুনায়েদ লামিম শেখ বলেন, ‘বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এতদিন ঢাকার কোনো এসোসিয়েশন ছিল না। ঢাকার অনেক শিক্ষার্থীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এমতাবস্থায় ঢাকার শিক্ষার্থীদের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, একে অপরের বিপদে আপদে যেন সহযোগিতা করতে পারি তার জন্যই আমাদের এই প্রয়াস। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ঢাকার শিক্ষার্থীদের সাথে যেন বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন থাকে তার জন্যই আমাদের এই সংগঠনের যাত্রা। সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনের লক্ষ্যেই আমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঢাকা এসোসিয়েশন গঠন করা।’

উল্লেখ্য, উক্ত কমিটিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান