Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা

প্রতিবেদক
বাসস
March 31, 2026 9:25 am

দুবাই বন্দরে ইরানি হামলায় একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়।’

প্রতিবেদন অনুযায়ী, এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে যে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

কুনা আরও জানায়, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার এক এক্স-এ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ইরান ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গবাদি পশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বগুড়ায় গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির

ফেনীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত

জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাভাবিপ্রবির বাজেটে রেকর্ড ১১৩ কোটি টাকার বরাদ্দ