Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

প্রতিবেদক
বাসস
March 29, 2026 2:51 pm

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পরিবারের সাথে সময় কাটাতে এবং ঈদ উদযাপন করতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় যান বুলবুল। ব্যক্তিগত ছুটি শেষে আজ ভোরে ঢাকায় ফিরেন তিনি।

পরবর্তীতে বোর্ড পরিচালকদের সাথে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যান এবং খেলোয়াড়দের অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেন বুলবুল। এসময় প্রধান কোচ ফিল সিমন্স এবং ক্রিকেটারদের সাথে আলোচনাও করেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বর্তমানে ফিটনেস ক্যাম্পের মধ্যে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর স্কিল ভিত্তিক অনুশীলন শুরু করবেন তারা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ

তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

পরীক্ষাকেন্দ্রে এসে জানালো করোনা পজিটিভ, চান্দিনায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র

দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উ. কোরিয়ার সহযোগিতা চাইল দ. কোরিয়া

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ