সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট সমাধানের দাবিতে ৩৬তম দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ব্লকেড করেন।

এই আন্দোলনের সূচনা হয় ২৮ জুলাই, এবং ২৯ জুলাই শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩ দফা দাবি উত্থাপন করেন। এরপর থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধের কর্মসূচি ধারাবাহিকভাবে পালিত হচ্ছে। আজও ক্যাম্পাসের তিন নং গেইটের সামনে মহাসড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীরা প্রশাসনের নীরব ভূমিকার কারণে বিশেষ করে আবাসন, পরিবহন ও শ্রেণীকক্ষ সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন, যেমন:
“বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না”
“৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার”
“মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর”

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি। ৩. পরিবহন সমস্যা সমাধান।

আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “৫ আগস্ট পর আমরা ভেবেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় সমানভাবে সুবিধা পাবে। কিন্তু দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা হচ্ছে। ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, তা পাইনি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু প্রশাসনের পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। সমস্যা দ্রুত সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের দক্ষিণবঙ্গ ব্লকেড করতে বাধ্য হবো।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “বিভিন্ন সময়ে আমরা আল্টিমেটাম দিয়েছি, কিন্তু সব কিছু শুধু আশ্বাসেই আটকে আছে। প্রশাসন বা রাষ্ট্র কেউই আমাদের সংকটে মনোযোগ দিচ্ছে না। জনদুর্ভোগ সত্ত্বেও আমাদের কর্মসূচি দেওয়া বাধ্যতামূলক। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন, তবে বিশ্ববিদ্যালয় বন্ধ করা এবং দক্ষিণবঙ্গ অচল করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩