Friday , 20 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 20, 2026 9:07 am

মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরলেও, বিভিন্ন কারণে বেশ কিছু শিক্ষার্থী থেকে যাচ্ছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে।

মাভাবিপ্রবির হলে অবস্থানরত এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, পারিবারিক বা ব্যক্তিগত নানা কারণে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন দুপুরে হলে উপস্থিত শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত মানের খাবাররের ব্যবস্থা। যাতে শিক্ষার্থীরা পরিবারের অনুপস্থিতিতে ক্যাম্পাসেই ঈদের আমেজ অনুভব করতে পারে।

বিভিন্ন হলের প্রভোস্টদের সাথে কথা বলে জানা যায় যে, ঈদের ছুটির মধ্যেও জননেতা আব্দুল মান্নান হলে ১২-১৩ জন , শহীদ আবরার ফাহাদ হলে ১২ জন, শহীদ ওসমান হাদী হলে ৬ জন এবং শহীদ জিয়াউর রহমান হলে ৪ জন শিক্ষার্থী অবস্থান করছে। তবে ঈদের দিন এই সংখ্যা কিছুটা কমতেও পারে।

এ বিষয়ে জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ দেলোয়ার জাহান মলয় বলেন, ঈদেও আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাড়ি যেতে পারে না। যদিও এবার ঈদের মধ্যে চাকরির পরীক্ষাগুলো কম থাকায় গত বছরগুলোর তুলনায় এবার হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। তাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি যেন তারা অন্তত ক্যাম্পাসে থেকেও ঈদের অনুভূতিটা পায়। গত বছর ঈদুল আজহার মত করে এবার ঈদুল ফিতরেও ঈদের দিন দুপুরে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। এজন্য প্রত্যেক হল থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়েছে যাদের মাধ্যমে খাবারগুলো বিতরন করা হবে।

শহিদ উসমান হাদী হলে অবস্থানরত শিক্ষার্থী আব্দুস সালাম জানান, পরিবারের কথা মনে পড়লেও আনুষঙ্গিক কিছু কারণে এবার বাড়িতে যেতে পারছেন না। এজন্য বাধ্য হয়েই ক্যাম্পাসে অবস্থান করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা

রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

ইসলামী মাইক্রোফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

নাসিরনগরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ৯৭৫০ টি ফলজ চারা গাছ বিতরণ