আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ উপলক্ষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানানো হয়।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ, ইউপি সদস্য আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক