Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 1:07 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে ব্যাপক রাজনৈতিক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেই উচ্ছ্বাসের ধারাবাহিকতায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভা, মাদবরেরচর ও পাঁচ্চরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বড় ধরনের র‌যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে নাভীলা চৌধুরী তার রাজনৈতিক যাত্রার গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম, সামান্য ভোটে হেরে যাই। ২০০১ সালে বিএনপি থেকে নমিনেশন পেলেও তা চলে যায়। পরে খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিলেন এলাকায় কাজ করলে অবশ্যই মূল্যায়ন হবে। শিবচরের মানুষের ভালোবাসা আমাকে শক্তি দেয়। দলের প্রতি আমার দীর্ঘ ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন এবার হবে বলে বিশ্বাস রাখি।

তিনি আরও জানান, দীর্ঘ ১৮ বছর নানা সময় পরীক্ষা এলেও দল ছাড়েননি। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও দলের সাথেই থাকবেন।

র‌যালি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, নাভীলা চৌধুরী বহুদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থাও দিন দিন আরও বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, যুবদল নেতা খলিলুর রহমান, সোহাগ বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন

ফরিদপুর মহানগর উপজেলা ‌শ্রমিক দলের বিক্ষোভ ‌মিছিল ও‌‌ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান