Monday , 6 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 6, 2025 12:52 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর উপজেলায় কিশোর-কিশোরীর প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাখুল্লা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাখুল্লা এলাকার পরিমল বালার স্কুলছাত্রী মেয়ে হ্যাপী হালদারের সঙ্গে একই এলাকার রণজিত বালার নাতি ও সদর উপজেলার জালালপুরের বিপুল হালদারের ছেলে সত্যজিং হালদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক নিয়ে গত এক সপ্তাহ ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা চলছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ দুই পক্ষের ১২ জন গুরুতর আহত হন। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত