Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিকলীতে হাওরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 9, 2025 2:18 pm

 

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে বনান্ত (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিচর ইউনিয়নের করচবন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বনান্ত বগুড়ার কান্দার বাজার এলাকার মোঃ আশরাফুলের ছেলে এবং সৈয়দ আহাম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

সফরসঙ্গী মোঃ মিনার হোসেন (৬৫) জানান, বনান্ত তার পরিবারের সঙ্গে বগুড়া থেকে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসেন। পরে বন্ধুদের সঙ্গে নিকলীর করচবন এলাকায় ঘুরতে যান। এসময় ৮-৯ জন মিলে হাওরে গোসল করতে নামলে বনান্ত হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়।

তার বন্ধু মোঃ সিয়াম জানান, “আমরা সবাই মিলে গোসল করছিলাম। হঠাৎ বনান্ত ডুবে যেতে থাকে এবং হাত নাড়াচ্ছিল। কিন্তু আমরা ভালো সাঁতার জানি না বলে তাকে উদ্ধার করতে পারিনি। পরে নৌকার মাঝি পানিতে নেমে তাকে উঠালেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।”

বনান্তকে অচেতন অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই প্রতিবেদনটি লিখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

দুমকী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন