Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উপকূল-চরাঞ্চলে চিকিৎসা দেবে ‘স্বাস্থ্য তরী’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 9:07 am

দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার বিকালে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে হাসপাতালটির নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত ছিলেন।

এম এ মুহিত বলেন, ‘দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে ‘স্বাস্থ্য তরী’ চালুর পরিকল্পনা করেছে।’

তিনি জানান, দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। জটিল ও সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অস্ত্রোপচারের ব্যবস্থাও থাকবে।

হাসপাতালটিতে নারী ও শিশুদের চিকিৎসা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী যত্ন, অর্থোপেডিক সার্জারি এবং চোখের ছানি অপারেশন করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দল গঠন করে এসব সেবা পরিচালনা করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার সমন্বয়ে নৌ-ভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করা গেলে দুর্গম এলাকার মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে বিকল্প উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের। জেলা সদর হাসপাতাল বা ঢাকায় যেতে পারেন না এমন মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে : গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালী

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন

নলছিটিতে প্রধান শিক্ষীকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পৌষের শুরুতে শীতের তীব্রতা, ফুটপাতে খরম কাপড় কিনতে ভিড়

জাবিতে ১৫ নং ছাত্রী হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

খুলনায় এতিম শিশুরা পেল খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী