Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ, যেভাবে মিলবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 11:06 am

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজ যথারীতি শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে। তবে ২০২৬ সালের সরকারি সাধারণ ছুটির তালিকায় এ উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

২৪ সেপ্টেম্বর কর্মদিবস হলেও এর পরের দুই দিন ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

এদিকে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি থাকছে না।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। ফলে সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ছুটি নাও থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখলেও, অন্যগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

বিপিএল আয়োজন হবে কিনা জানালেন তামিম

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সরকার চাইলে সহযোগিতায় প্রস্তুত বিরোধী দল: ডা. শফিকুর রহমান

চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক