Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

স্বামী কতদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবেন, জানাল ইসলামি বিধান

প্রতিবেদক
ধর্ম ডেক্স
September 5, 2026 6:36 am

দাম্পত্য জীবনকে ইসলামে পবিত্র ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে জীবিকার প্রয়োজন বা বিশেষ কারণে স্বামী দূরে থাকলে কতদিন পর্যন্ত তিনি স্ত্রীর কাছ থেকে আলাদা থাকতে পারবেন, সে বিষয়ে ইসলামী শরিয়তে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

দাম্পত্য সম্পর্ক মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সুস্থ সমাজ গঠন এবং চরিত্রের পবিত্রতা রক্ষায় ইসলামে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিয়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনেও দাম্পত্য জীবনকে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিয়ের পর স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকা স্বাভাবিক বিষয় এবং ইসলামী শরিয়তেও এটিই কাম্য। তবে জীবিকার প্রয়োজনে ব্যবসা, প্রবাস কিংবা জরুরি সফরের কারণে স্বামীকে দূরে যেতে হলে নির্দিষ্ট সময়ের বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রে দিকনির্দেশনা রয়েছে।

ফেকাহবিদদের মতে, স্বামী প্রয়োজনের কারণে দূরে থাকলেও চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর কাছে ফিরে আসা উচিত। কারণ, সাধারণভাবে নারীরা স্বামী থেকে সর্বোচ্চ চার মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন বলে ফেকাহশাস্ত্রে উল্লেখ করা হয়েছে।

এই বিধানের ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.)-এর শাসনামলে। বর্ণনা অনুযায়ী, এক রাতে প্রজাদের খোঁজ নেওয়ার সময় তিনি এক নারীর বিরহের কবিতা শুনেছিলেন। ওই নারীর স্বামী দীর্ঘদিন জিহাদের ময়দানে ছিলেন। পরে তিনি তাঁর কন্যা হযরত হাফসা (রা.)-এর কাছে জানতে চান, নারীরা স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরে থাকতে পারেন। হযরত হাফসা (রা.) জানান, সর্বোচ্চ চার মাস। এরপর হযরত ওমর (রা.) মুজাহিদদের চার মাসের বেশি সময় বাড়ির বাইরে না রাখার ব্যবস্থা করেন।

ইসলামী বিধান অনুযায়ী, স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি সময় দূরে থাকা সমর্থনযোগ্য নয়। তবে বিশেষ প্রয়োজনে স্বামী যদি দীর্ঘ সময় বাইরে থাকতে চান, তাহলে স্ত্রীর স্পষ্ট অনুমতি নেওয়া প্রয়োজন। স্ত্রী সম্মতি দিলে এবং উভয়ের চরিত্র ও পবিত্রতা রক্ষার বিষয়ে দৃঢ়তা থাকলে চার মাসের বেশি সময় দূরে থাকা জায়েজ হতে পারে।

প্রখ্যাত ফকীহ আল্লামা তাকি উসমানী তাঁর ‘ইসলাহী খুতবাত’ গ্রন্থে উল্লেখ করেছেন, চার মাসের কম সময়ের সফরের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির প্রয়োজন না হলেও চার মাসের বেশি সময় হলে সফরের উদ্দেশ্য হজ বা দ্বীনি দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ বিষয় হলেও স্ত্রীর অনুমতি নেওয়া জরুরি।

তবে চার মাসের কম সময় হলেও যদি স্বামী বা স্ত্রীর কারও গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে এমন দূরত্ব বজায় রাখা উচিত নয়। ইসলামে স্বামীর দায়িত্ব ও অভিভাবকত্বের পাশাপাশি স্ত্রীর অধিকার, সন্তুষ্টি ও মর্যাদাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত