Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দ্রুত বাড়ি ফেরার তাগিদেই দিনে ১৮ ঘণ্টা কাজ, জানালেন প্রীতি

প্রতিবেদক
বিনোদন ডেক্স
September 3, 2026 5:52 am

বলিউডে দীর্ঘ সময় কাজ করা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি জানিয়েছেন, পরিবারের কাছে দ্রুত ফিরতে একসময় দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন।

কুণাল খেমু পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রীতি জিনতা বলেন, দীর্ঘ সময় ধরে শুটিং করা সহজ নয়। তবে পরিস্থিতি ও প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় কাজের সময়সূচি নির্ধারণ করতে হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার লক্ষ্যেই ভারতে কাজ অল্প সময়ে শেষ করতে চেয়েছিলেন। সে কারণেই তাকে একসময় দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।

প্রীতি বলেন, “আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।”

এদিকে বলিউডে কাজের সময় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। সম্প্রতি প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। জানা যায়, দিনে আট ঘণ্টার কর্মসূচি এবং পারিশ্রমিকসংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের জেরেই তিনি প্রকল্পটি ছাড়েন।

খবরে আরও বলা হয়েছে, সন্তান হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই দীপিকা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

সুর নরম করে ইতিবাচক বার্তায় ন্যাটো সম্মেলন শেষ করলেন ট্রাম্প

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা