Monday , 31 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সৌদি আরবে গুলিতে নিহত নোয়াখালীর প্রবাসী কামরুল জামান

সৌদি আরবের তায়েফ শহরে দুর্বৃত্তের গুলিতে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে স্থানীয় সময় তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু নাসের চৌধুরী।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে সুপার মার্কেটে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন কামরুল। এ সময় এক সৌদি তরুণ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি দেখে তার দুই সহকর্মী আতঙ্কে সেখান থেকে চলে যান। পরে হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিনটি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী জানান, কামরুলের বাবা পেশায় কৃষক। জীবিকার সন্ধানে প্রায় আড়াই বছর আগে তিনি সৌদি আরবে যান। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান। তবে কী কারণে ওই সৌদি তরুণ তাকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তার নামে ভুয়া আইডি, সাত দিনের রিমান্ড চাইল পুলিশ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান এগিয়ে ১ অক্টোবর নির্ধারণ

গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা