Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 12:34 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ উত্তরকান্দি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকা এই রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে আসবে এবং স্থানীয় জনজীবনে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গুণীজন, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অনুষ্ঠানে প্রাণবন্ততা এনে দেয়।

ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী দল। আমরা রাজনীতিকে জনগণের সেবা এবং সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখি। এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র ভবিষ্যতে আরও ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আমরা আস্থা অর্জন করতে চাই এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

স্থানীয় বাসিন্দারা জামায়াতের এ ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলাম। আজ জামায়াত আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়।

বক্তারা আরও জানান, রাজনৈতিক দলের এমন জনকল্যাণমুখী কর্মকাণ্ড মানুষকে আস্থা ও বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনে। স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এ উদ্যোগটি এলাকাজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজমুখী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ: প্রহসনে পরিণত হয়েছে ভোট প্রক্রিয়া

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

বিপিএল আয়োজন হবে কিনা জানালেন তামিম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮