Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদকের মাধ্যমে দেশের মেধা ধ্বংসের ষড়যন্ত্র চলছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার উদ্দেশ্যে আশপাশের দেশ থেকে মাদক প্রবেশ করানো হচ্ছে। এ পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদকের মাধ্যমে দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এ কারণে তরুণদের সচেতন থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির ব্যানারে শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, অভাব-অনটনের মধ্য দিয়েই দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচনের পর একটি ধ্বংসস্তূপের পরিস্থিতি থেকে দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফসহ অন্যান্যরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এই গরমে শিশু ও বয়স্কদের বাইরে না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বইয়ের দোকানে মাদক সেবন, ২ জনের কারাদণ্ড

কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

গণভোট নিয়ে জাকসুর ব্যানারে সেমিনার: ভিপির মতামত না নেওয়ার অভিযোগ

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ