Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. ছালাম আকনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই ব্যবসায়ী বাড়িতে না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বাসস’কে বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি জানান, জব্দ পলিথিনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র : বাসস

 

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সুলতান সালাউদ্দিন টুকুর

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী

ভারতের লিগে খেলে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা প্যাটেলের

৩০ কোটি টাকায় নির্মিত সেতুর সংযোগ সড়ক চালুর দাবি গাইবান্ধাবাসীর

পূর্ব বিরোধের জেরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

আধুনিক কৃষিযন্ত্রের দাপটে ডিমলায় হারিয়ে যাচ্ছে লাঙল-জোয়ালের চাষ