Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

প্রতিবেদক
বাসস
June 25, 2026 1:23 pm

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মুত্যু হয়েছে। এ সময়ে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন রয়েছেন।

এই সময়ে ১৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৭ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এই বছর ১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কক্সবাজারে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

নাসির নগরে বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে কুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ড্রোন

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনা পালানোর খবরে চট্টগ্রামের রাজপথ ছিল বিজয়ের স্লোগানে মুখর