Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৪১৩ রানে অলআউট বাংলাদেশ

প্রতিবেদক
বাসস
May 9, 2026 8:04 am

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১১৭ দশমিক ১ ওভার ব্যাট করে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ এবং মোমিনুল হক ৯১ রান করেছিলেন।

প্রথম দিন শেষে মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন মুশফিকুর রহিম ৭১, লিটন ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭, এবাদত হোসেন শূন্য, তাসকিন আহমেদ ২৮ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।

সর্বশেষ - সারাদেশ