Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজধানীতে ৬২টি চোরাই মোবাইলসহ ১২ জন গ্রেফতার

প্রতিবেদক
বাসস
March 25, 2026 11:12 am

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), মো. ফারুক (৪৩),আবু বক্কর সিদ্দিক (৪৫), মো. রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মো. মিজান (৫১), মো. আলমগীর (৪৮), মো. মামুন (৪৫), মো. রাশেদ (৩৫), মো. শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও মো. সাইদুল ইসলাম (২৩)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের চোরাই ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চোরদের থেকে চোরাই মোবাইল ফোন কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু আবির হত্যার বিচারের দাবিতে বড়াইগ্রামে মানববন্ধন

নীলফামারীতে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত