Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

প্রতিবেদক
বাসস
April 27, 2026 4:59 am

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল রোববার ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালিয়েছে।

এ হামলায় তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

রোববারের এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে চালানো একই ধরনের বহু অভিযানের ধারাবাহিকতার অংশ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহতের সংখ্যা অন্তত ১৮৫-এ পৌঁছেছে বলে এএফপি’র হিসাবে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানায়, হামলার শিকার নৌযানটি ‘সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত’ হচ্ছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে এটি পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল।

ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বর থেকে যে জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ করেনি। এ কারণে এই অভিযানগুলোর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল না।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম রোববার এক্স-এ এক বার্তায় জানিয়েছে যে, এই অভিযানে কোনো মার্কিন সামরিক সদস্য আহত হয়নি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল

সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

শিবগঞ্জে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিক্ষোভে জলকামান ও সাউন্ড গ্রেনেড