Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 18, 2026 7:35 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওতে সম্পন্ন হলো দিনব্যাপী বিশাল ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’। (১৭ এপ্রিল) শুক্রবার সকালে মাছুয়াখালীস্থ রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​ঈদগাঁও আধুনিক হাসপাতাল পিএলসি-র উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার কয়েকশ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে।

ক্যাম্পে রোগীদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ একদল চিকিৎসক:​ ডা. হোছাইন মোহাম্মদ জুনাঈদ আনসারী (হৃদরোগ, মেডিসিন ও বাত-ব্যথা বিশেষজ্ঞ) ডা. আরিফ উল্লাহ (মেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ)​ ডা. তারিকুল ইসলাম তুহিন (নাক-কান-গলা ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ)​ ডা. মো. জোনাঈদ উদ্দিন (নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ)।

​শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাম্প চলে। এতে হৃদরোগ, ডায়াবেটিস, বাত-ব্যথা, নাক-কান-গলা এবং শিশু ও চর্মরোগসহ বিভিন্ন রোগের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

​আয়োজক সংস্থা ঈদগাঁও আধুনিক হাসপাতাল পিএলসি-র পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। এলাকার সচেতন মহল এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

​উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারের ডিসি রোডে অবস্থিত এই হাসপাতালটি নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - আইন-আদালত