Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 6:11 am

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি:

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সভাকক্ষে গিয়ে জমায়েত হয়। পরে জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম।

এসময় বক্তারা আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনে এগিয়ে নিতে সমবায় সমিতির বিকল্প নেই, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে একটি আর্দশিক সমাজ গঠন করতে সমবায় সমিতি একটি বাস্তবিক সিঁড়ি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই।

এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য খুরশিদা ইসহাক, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫জন সফল সমবায় সমিতির সদস্যকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয় এবং ৫টি সমবায় সমিতিকে আর্থ সামাজিক উন্নয়নে সর্বমোট ১১লক্ষ ৫০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের লাখ টাকার ফসল

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

শিবগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান

নকলায় পিকআপভর্তি ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় অভিযানে ইউএনও

নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু