
জাবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়াম–এর সেমিনার কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আইন অনুষদের ডীন ও আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন,” রমজান আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিক শুদ্ধতার মাস। এ মাস আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা দেয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান”।
আলোচনা শেষে শিক্ষক,শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।