Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিক্ষার্থী তীর্থ দাস পেল চলার সহায়ক হুইল চেয়ার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 4, 2025 1:25 pm

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী তীর্থ দাসের হাতে ইলেকট্রিক হুইল চেয়ার হস্তান্তর করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সোমবার (৪ আগস্ট) রূপালী ব্যাংকের অর্থায়নে পাওয়া এই ইলেকট্রিক হুইল চেয়ারটি উপাচার্যের কার্যালয়ে তীর্থের হাতে তুলে দেওয়া হয়।

হুইল চেয়ার প্রদানকালে উপাচার্য বলেন, “এই চেয়ার ব্যবহারের মাধ্যমে তীর্থ এখন নিজের চেষ্টায় চলাফেরা করতে পারবে। এতে তার দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হবে এবং তার মায়ের পরিশ্রমও কমবে।” তিনি রূপালী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়কে পূর্ব প্রতিশ্রুত অ্যাম্বুলেন্সটি দ্রুত প্রদানের অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম নাসরিন সুলতানা, ত্রিশাল শাখার এজিএম মো. মাসুম, প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থের মা তাপসী রাণী দাস।

উল্লেখ্য, তীর্থ দাস ছোটবেলা থেকেই ডুচেন মিসকুলার ডিসট্রফি (DMD) রোগে ভুগছেন, যার কোনো স্থায়ী চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে তার পায়ের পেশি দুর্বল হয়ে পড়ায় হাটতে পারেন না তিনি। হুইল চেয়ার পেয়ে তীর্থ ও তার মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রূপালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকাসহ ৭টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না; জামায়াতের সেক্রেটারি

রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত