Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 8:17 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি স্কুল থেকে বাড়ির পথে যাওয়ার সময় অভিযুক্ত মিঠুন মজুমদার (২৫) তাকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি মায়ের কাছে জানালেও প্রথমে তা বিশ্বাস করা হয়নি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির শারীরিক অবস্থা অস্বাভাবিক মনে হলে তার বাবা জিজ্ঞাসা করলে শিশুটি পুরো ঘটনার বর্ণনা দেয়। রাত ৮টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ঘটনাস্থলে গিয়ে মিঠুন মজুমদারকে গ্রেফতার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিক্ষা সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে প্রধান শিক্ষীকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

ফুলবাড়ীতে মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের