Saturday , 7 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 7, 2026 3:57 pm

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার আবুল কাশেম ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্যে সাবেকুন নাহার শিখা বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতি করতে চাই। জয়পুরহাট-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে জয়পুরহাটের ইতিহাসে আমি হব সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য। এই সম্মান আমি নারীর ক্ষমতায়ন ও তরুণ সমাজের ভবিষ্যৎ গড়তে কাজে লাগাতে চাই।”

এ সময় তিনি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলে জয়পুরহাটে একটি আধুনিক গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবো, যাতে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবো।”

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাবেকুন নাহার শিখা একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী প্রার্থী। তাঁর নেতৃত্বে জয়পুরহাট-১ আসনে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে প্রার্থীর সমর্থনে স্লোগান ও মিছিলের মাধ্যমে জনসভা শেষ হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার

অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন পুলিশ সদস্য

এসএসসি পাসের আনন্দের মধ্যেও মিশে আছে স্বজন হারানোর দীর্ঘশ্বাস ৯ কিশোরের

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল

আমতলীতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ ডাকাত আটক

ববিতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার পদ শূন্য, স্থবিরতা প্রশাসনে

ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা