শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত তিনটি মৌলিক সূচকের ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসব সূচক হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর অর্থনীতি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী বাজার সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন স্বাধীনতার পর দেশ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ছিল, তখন জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতির আত্মপরিচয় সুদৃঢ় করেন, বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করেন।

কামরুল হুদা বলেন, জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আজ হুমকির মুখে পড়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় তাঁরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হবে।

উপজেলা কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহম্মেদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুল রহমান মজুমদার মুক্ত, শাহাবুদ্দিন ফরায়েজি লাট্টু, শাহ-আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উপদেষ্টা ফজলুর রহমান কাসেম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডা: আনোয়ার হোসেন, খোন্দকার আল-আমিন খোকন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য বিপ্লব চৌধুরী ভানু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আব্দুল কাইয়ুম ভূঁইয়া সুমন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্না মফিজ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, ইউনিয়ন যুববদলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আফজাল শরীফ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হাসান অপি ও শফিউল আলম রানা, উপজেলা ছাত্রদল নেতা সোহরাব হোসেন, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হাজারী, মেয়র হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুস সালাম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আব্দুর রহমান ডালিম, ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সবুজ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩