Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 1:50 pm

জাবি প্রতিনিধিঃ

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত জরুরী নির্দেশনা সংশোধন করে স্পষ্ট করা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি রিপোর্ট সিগনেটরি অথরিটি বিষয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের জমাকৃত প্রতিবেদনের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন সংসদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন বলেন, সাম্প্রতিক স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপনে ল্যাবরেটরি রিপোর্টের স্বাক্ষরকারী কর্তৃপক্ষ থেকে প্রাণরসায়নবিদদের (Biochemists) বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সারা বিশ্বে বায়োকেমিস্টরা নিবিড়ভাবে রোগ নির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনায় দক্ষ হয়ে ওঠেন।

পক্ষান্তরে, চিকিৎসকদের মূল কাজ হলো চিকিৎসা প্রদান করা। রিপোর্টিংয়ের দায়িত্ব শুধুমাত্র চিকিৎসকদের ওপর ন্যস্ত করলে তাদের মূল্যবান সময় নষ্ট হবে এবং বায়োকেমিস্টরা পেশাগত বৈষম্যের শিকার হবেন। এতে গবেষণালব্ধ মেধার অপচয় ঘটবে। তাই অবিলম্বে সংশোধিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বায়োকেমিস্টদের স্বাক্ষর করার সুযোগ দিয়ে এই বৈষম্য দূর করার জোর দাবি জানানো হচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় ল্যাব রিপোর্টে শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের স্বাক্ষরের অনুমতি দিয়ে ‘প্যাথোলজি বিশেষজ্ঞ’ বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে। এর ফলে দীর্ঘ ৫০ বছর ধরে রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রাখা বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলোজিস্টদের পেশাগত মর্যাদা সংকটে পড়েছে। আধুনিক রোগ নির্ণয় ও কোয়ালিটি কন্ট্রোলে উচ্চতর দক্ষতাসম্পন্ন এই গ্রাজুয়েটরা অপরিহার্য গিয়ার বা চালিকাশক্তির মতো। কোভিড-১৯ মহামারীতেও তাদের অবদান ছিল অনস্বীকার্য। বায়োকেমিস্টদের স্বাক্ষরের ক্ষমতা কেড়ে নিলে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ধূলিসাৎ হবে এবং স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই প্যাথোলজি বিশেষজ্ঞের সংজ্ঞা স্পষ্ট করে বায়োকেমিস্টদের সিগনেটরি অথরিটি বহাল রেখে দ্রুত প্রজ্ঞাপনটি সংশোধনের আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ দমন মামলায় সাবেক প্রধানমন্ত্রীর আটকাদেশ বাড়াল নেপালের আদালত

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

জামালপুরে তিন হাজার লিটার পেট্রলসহ ৭ জন আটক

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন

তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ