Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 2:14 pm

মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

সর্বসাধারণ, সরকারি-বেসরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেবাপ্রার্থী ও গণমাধ্যম প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

এর আগে পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম কেওয়াটখালী (ময়নার মোড়) এলাকায় একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছিল। ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ সংলগ্ন সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে সড়ক সম্প্রসারণের প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট ভবন অপসারণ করা হয়। এ কারণে পিবিআই কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের সকল কার্যক্রম কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা এলাকায় অবস্থিত নতুন কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। এখন থেকে পিবিআই ময়মনসিংহ জেলার সকল প্রশাসনিক ও তদন্তসংক্রান্ত কার্যক্রম এই নতুন ঠিকানা থেকেই সম্পন্ন করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কার্যালয়েও পূর্বের মতোই নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান অব্যাহত থাকবে। নতুন ঠিকানায় সহজে যাতায়াতের জন্য নির্ধারিত লোকেশন ম্যাপ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে যোগাযোগ:
ডিউটি অফিসার: ০১৩২০০২৯২৩৯
প্রদীপ কুমার গোস্বামী, পুলিশ পরিদর্শক (প্রশাসন), পিবিআই, ময়মনসিংহ
মোবাইল: ০১৩২০০২৯১৮৮
মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা
মোবাইল: ০১৩২০০২৯১৭০পিবিআই কর্তৃপক্ষ নতুন ঠিকানায় কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির

ডিমলায় দ্বিতীয় দিনেও লুটপাট, আনসার ক্যাম্প দখল

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের

কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত

মিরপুরে ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্কতা সংকেত জারি

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত