রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান

শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড. মোঃ শওকত আলী, অধ্যক্ষ, বানেশ্বর সরকারি কলেজ, পুঠিয়া, রাজশাহী।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকে প্রফেসর ড. মোঃ শওকত আলীর নেতৃত্বে বানেশ্বর সরকারি কলেজে শিক্ষা পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং একাডেমিক ফলাফলে অগ্রগতির কারণে কলেজটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এই অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ভবিষ্যতেও বানেশ্বর সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।

এবিষয়ে বানেশ্বর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ শওকত আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমার ২৮ বছরের চাকরি জীবনের অর্জন এটা। আমি উপজেলা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এবং আশা করি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব হব। কারণ আমার যে সকল দেশি বিদেশি প্রশিক্ষণ আছে এবং ৭ টি সার্টিফিকেট আছে এমন ডিগ্রি তেমন কারও নাই যার কারণে আমি আশা করি বিভাগেও শ্রেষ্ঠ হব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩