Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 8:38 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ 

মাদারীপুরের শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও পুলিশ সদস্যরা। এ সময় তিনটি মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে আড়িয়াল খাঁ নদের উৎরাইল ব্রিজের নিচে একটি ড্রেজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার পাইপ বিনষ্ট ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। এছাড়া ময়নাকাটা নদীতে একাধিক ড্রেজারের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।

ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার নিন্দা আল জাজিরার

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০”